শিরোনামঃ
বসুন্ধরাবাসীর কল্যাণে নতুন অফিস, যুক্ত হচ্ছে আরও সেবা সুশীল সমাজের হঠাৎ সরব হওয়া নিয়ে যত প্রশ্ন ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

ফেনী সাংবাদিক ফোরাম ঢাকার সদস্য হাসান মাহমুদের পিতার ইন্তেকাল

#
news image

রাইজিংবিডি'র প্রধান প্রতিবেদক ও ফেনী সাংবাদিক ফোরাম এর সদস্য  হাসান মাহমুদের পিতা আবুল কালাম আজাদ(৭০) আর নেই।ইন্না-লিল্লাহ... রাজিউন।
তিনি আজ বুধবার বেলা ১২টার দিকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার সানারপাড়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। 

মরহুমের পারিবারিক সুত্র জানায়, তিনি হৃদযন্ত্রের জটিলতা নিয়ে বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসা নেয়ার পর চলতি মাসের প্রথমদিকে অনেকটা সুস্থ হযে বাসায় ফিরেন। আজ বুধবার আবার জটিলতা দেখা দিতে কিছু বুঝে উঠার আগেই মৃত্যুবরণ করেন।

আজ তারাবির নামাজের পরে ফেনী সদরের ভালুকিয়া ভূঞা বাড়ি প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সাংবাদিক হাসান মাহমুদের পিতার মৃত্যুতে ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা সভাপতি ফয়েজ উল্লাহ ভূইয়া ও সাধারণ সম্পাদক আদিত্য আরাফাত  গভীর শোক ও মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন। তাঁরা  শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বার্তা প্রেরক সাজ্জাদ হোসেন চিশতী দপ্তর ও প্রচার সম্পাদক ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা।

নিজস্ব প্রতিবেদক

২৭-৩-২০২৪ দুপুর ৪:৩৫