শিরোনামঃ
৯০ হাজারের বেশি গ্রামের নারীরা প্রতিরোধযোগ্য রোগে ভুগছেন: জুবাইদা রহমান পোশাকশিল্পের শীর্ষ পদে বিদেশি কর্মী, প্রশ্নে দেশীয় দক্ষতা পোশাক শ্রমিকদের বেতন বাড়ানো কেন জরুরি আইসিসিবি হেরিটেজে সুরে-স্বাদে রাজকীয় সন্ধ্যা একতা লজে’ পিকনিক ও মিলনমেলা, আনন্দে মাতলেন বাসিন্দারা জমজমাট ফাইনালে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর   রিফাইনারি নির্মাণে অনুমোদন নেই, যন্ত্রপাতি আমদানির তথ্যও দেয়নি বিপিসিকে ২০ দেশের অংশগ্রহণে আইসিসিবিতে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের পরিকল্পনা তুলে ধরলেন জুবাইদা দাম কমেনি, কমেছে ফ্ল্যাট কেনার সক্ষমতা

গণতন্ত্র প্রতিষ্ঠায় ‘মব ভায়োলেন্স’ ত্যাগের আহ্বান মির্জা ফখরুলের

#
news image

গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে ‘মব ভায়োলেন্স’ সংস্কৃতি থেকে সরে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “নির্বাচনই শেষ কথা নয়; নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সংস্কৃতি ফিরিয়ে আনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”

বুধবার দুপুরে রাজধানীর গুলশানে এক হোটেলে ‘চব্বিশের গণ-অভ্যুত্থানে বিএনপি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি হলো ভিন্ন মতকে সহ্য করা, কিন্তু দেশে এখনও মতের অমিল হলে সহিংস মনোভাব দেখা যায়, যা কখনোই গণতন্ত্র নয়।

মির্জা ফখরুল আরও বলেন, টেকসই রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে বিচারব্যবস্থা, মিডিয়া, পার্লামেন্টসহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা জরুরি। “কে জিতল, কে হারল—এটা বড় বিষয় নয়; বিষয় হলো রাষ্ট্র কি আইনের শাসনে চলছে কিনা।”

নিজস্ব প্রতিবেদক

১৯-১১-২০২৫ রাত ৯:৪৭