শিরোনামঃ
ব্যবসায়ীদের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে থমকে যাবে নতুন বিনিয়োগ ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব কিশোর অপরাধের নতুন ঠিকানা সোশ্যাল মিডিয়া: রাশ টানবে কে? বাংলাদেশে বিশ্বকাপের অফিশিয়াল হোম ‘টি স্পোর্টস বিশ্ববাজারে টিকে থাকার চ্যালেঞ্জ: এআই প্রযুক্তির চাপ ও ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের আভাস এ কে আজাদের ইউনূসের কালো আইনে অর্থনীতির সর্বনাশ তরুণদের খেলাধুলায় ফেরাতে গাংনীতে বসুন্ধরা শুভসংঘের তিন মাসব্যাপী ফুটবল বিতরণ কর্মসূচি অধ্যাপক রীনাত ফওজিয়া ঢাবি সিনেট সদস্য নির্বাচিত বসুন্ধরা স্পোর্টস সিটির বাস্কেটবল কোর্ট পরিদর্শনে ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা

জয়পুরহাট-২ আসনে এনসিপির মনোনয়ন তুললেন ওমর আলী বাবু

#
news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-২ (কালাই–ক্ষেতলাল–আক্কেলপুর) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক ছাত্রনেতা ও সামাজিক সংগঠক ওমর আলী বাবু। তিনি এনসিপির জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।

বৃহস্পতিবার বিকেলে ঢাকার বাংলামোটরে অবস্থিত এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়ন ফরম গ্রহণ করেন।

মনোনয়ন সংগ্রহের পর সাংবাদিকদের তিনি বলেন,রাজনীতি আমার কাছে ক্ষমতা নয়, দায়িত্ব। এলাকার মানুষের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং যুবসমাজের কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্য নিয়ে আমি মাঠে নেমেছি। জয়পুরহাট-২ আসনের প্রতিটি ঘরে শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন পৌঁছে দিতে চাই।

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এনসিপি এগোচ্ছে। দল যদি আমার ওপর আস্থা রেখে মনোনয়ন দেয়, তবে আধুনিক প্রচার–কৌশল, ডিজিটাল ক্যাম্পেইন এবং জনগণের বাস্তব সমস্যা সমাধানে এমন কিছু উদ্যোগ নেব, যা স্বল্প সময়েই নির্বাচনী মাঠে পার্থক্য গড়ে দিতে পারে।

জয়পুরহাট-২ কখনোই নির্দিষ্ট কোনো দলের ভোটব্যাংক নয়। বিভিন্ন সময় ভিন্ন রাজনৈতিক দল এখানে বিজয়ী হয়েছে। এখানকার মানুষ এখন দল নয়, নেতৃত্ব দেখে ভোট দিতে চায়। তরুণ ভোটারের সংখ্যা দ্রুত বাড়ছে, আর তারা পরিবর্তন চায় সে পরিবর্তনের অংশ হতে পারে জাতীয় নাগরিক পার্টি

উল্লেখ্য, ওমর আলী বাবু স্থানীয় পর্যায়ে শিক্ষা সহায়তা, সাইবার নিরাপত্তা সচেতনতা, যুব উন্নয়ন কর্মসূচি ও বিভিন্ন সামাজিক উদ্যোগ পরিচালনা করে আসছেন। তার নেতৃত্বে ‘নিরাপদ জয়পুরহাট গড়তে’ একাধিক সামাজিক ক্যাম্পেইন স্থানীয়ভাবে আলোচনা সৃষ্টি করেছে।

জনগণের প্রতি দায়বদ্ধতা, পরিচ্ছন্ন রাজনীতি ও উন্নয়নভিত্তিক চিন্তাধারার কারণে তার সম্ভাব্য প্রার্থিতা এলাকায় নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনসিপির তরুণ নেতৃত্ব জয়পুরহাট-২ আসনের প্রচলিত রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।

মোঃমোরছালিন, জয়পুরহাট প্রতিনিধি

১৬-১১-২০২৫ রাত ১১:৭