শিরোনামঃ
তিন কার্যদিবসেই ৯ টেন্ডারের কার্যাদেশ, মাউশির লিফট কেনায় মাল্টি-লাইন ও ওয়ালটনকে ঘিরে সিন্ডিকেটের অভিযোগ গণতন্ত্রের সোনার হরিণ: আকাঙ্ক্ষা, হাতছাড়া হওয়ার বেদনা ও ক্ষমতার বৃত্ত আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান দ্বৈরথ, ব্লাইন্ড ক্রিকেটারদের সাহসের প্রশংসা এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ রাজউকের অনুমোদন ছাড়া প্লট বিক্রি বন্ধে বিএলডিএর আহ্বান আন্তর্জাতিক মানের অবকাঠামো দেখে আনভীর স্টেডিয়ামে মুগ্ধ ইংল্যান্ড স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে অ্যানেস্থেসিওলজিস্ট সংকট কাটানোর তাগিদ গার্মেন্টসে ভাঙচুর-নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ৯০ হাজারের বেশি গ্রামের নারীরা প্রতিরোধযোগ্য রোগে ভুগছেন: জুবাইদা রহমান পোশাকশিল্পের শীর্ষ পদে বিদেশি কর্মী, প্রশ্নে দেশীয় দক্ষতা

স্কয়ার ফার্মারর বিরুদ্ধে ডোজ প্রতারণা ও রিপ্যাকিংয়ের অভিযোগে প্রেস কনফারেন্স শনিবার

#
news image

বাংলাদেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর বিরুদ্ধে ডোজ প্রতারণা ও অবৈধ রিপ্যাকিংয়ের অভিযোগ এনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শনিবার (১৫ নভেম্বর ২০২৫) সকাল ১১টায়, জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে।

সংবাদ সম্মেলনের আয়োজক অর্গানিক চিকেন পোল্ট্রি ফার্ম, যা দেশের একমাত্র জিরো এন্টিবায়োটিক ও ফ্রি রেঞ্জ ব্রয়লার ও কালার বার্ড খামার হিসেবে পরিচিত।

লিখিত বক্তব্যে তিনি জানান, তার খামারে চার বছর ধরে সুইজারল্যান্ডভিত্তিক কোম্পানি লাইফ সার্কেল নিউট্রিশন-এর তৈরি হার্বাল কক্সিডিউস্ট্যাট “হার্ব-অল-কক্স” ব্যবহার করা হচ্ছে, যা বাংলাদেশে আমদানি ও বাজারজাত করে স্কয়ার ফার্মাসিউটিক্যালস।
অভিযোগে বলা হয়েছে, স্কয়ার ফার্মা অবৈধভাবে উক্ত উপাদানের ডোজ কমিয়ে (আন্ডার ডোজ) ও রি-প্যাকিং করে বাজারজাত করেছে, যার ফলে খামার কর্তৃপক্ষ বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

তিনি জানান, সংবাদ সম্মেলনে স্কয়ারের প্রতারণার প্রমাণ, আর্থিক ক্ষতির বিশদ বিবরণ এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হবে। সংবাদ সম্মেলনে সাংবাদিক, ফটো সাংবাদিক ও ক্যামেরাম্যানদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

১৬-১১-২০২৫ রাত ১২:৫