শিরোনামঃ
সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন বিএনপির সঙ্গে বেঈমানি করা নেতাদের দলে ঠাঁই হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

ময়মনসিংহে সর্ববৃহৎ পাবলিক স্পিকিং প্রতিযোগিতার আয়োজন করছে নজরুল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব

#
news image

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ময়মনসিংহ বিভাগের সর্ববৃহৎ পাবলিক স্পিকিং প্রতিযোগিতা  “The Voice of JKKNIU”। এটি ক্লাবটির আয়োজনে দ্বিতীয় পাবলিক স্পিকিং প্রতিযোগিতা।
 
আয়োজকদের মতে, এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা পাবলিক স্পিকিং দক্ষতা উন্নয়নের পাশাপাশি আত্মবিশ্বাস, যুক্তি প্রকাশের ক্ষমতা এবং নেতৃত্বের গুণাবলি প্রদর্শনের সুযোগ পাবেন।
 
তারা আরও জানান, “পাবলিক স্পিকিং শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি এমন একটি অনন্য মঞ্চ, যেখানে শিক্ষার্থীরা তাদের কণ্ঠে সমাজ, শিক্ষা ও নেতৃত্বের বার্তা তুলে ধরতে পারবে।”
 
এবারের প্রতিযোগিতায় মোট ১৫,০০০ টাকা পুরস্কারমূল্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বিজয়ীরা পাবেন আরও বিভিন্ন আকর্ষণীয় সুযোগ-সুবিধা ও বেনিফিট। অংশগ্রহণের জন্য একক রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করা হয়েছে এবং রেজিস্ট্রেশন ফি রাখা হয়েছে ১৩০ টাকা।
 
রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১৫ নভেম্বর ২০২৫। অংশগ্রহণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আপডেট পেতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের অফিসিয়াল ফেসবুক পেজ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
 
রেজিস্ট্রেশন লিঙ্ক: [https://forms.gle/vA171gtqEpuVFXi28]

আসাদুল্লাহ আল গালিব, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

১২-১১-২০২৫ রাত ১১:৫৫