শিরোনামঃ
বসুন্ধরাবাসীর কল্যাণে নতুন অফিস, যুক্ত হচ্ছে আরও সেবা সুশীল সমাজের হঠাৎ সরব হওয়া নিয়ে যত প্রশ্ন ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

জাতীয় পেনশন কর্তৃপক্ষ ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের সমঝোতা স্বাক্ষর

#
news image

সর্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশন, চাঁদা সংগ্রহ এবং এপিআই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে জাতীয় পেনশন কর্তৃপক্ষ এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর মধ্যে ১২ নভেম্বর বাংলাদেশ সচিবালয়ের অর্থ বিভাগের সভাকক্ষে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এর উপস্থিতিতে জাতীয় পেনশন কর্তৃপক্ষ এর নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দীন খান এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ্যে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। 

উক্ত চুক্তির আওতায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে ব্যাংকের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় পেনশন হোল্ডারদের নিকট থেকে কিস্তি সংগ্রহ করতে পারবে।

উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সহকারী মহাব্যবস্থাপক (উপসচিব) জনাবা সিরাজাম মুনিরা, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র এসএভিপি মো. জাকির হোসেন এবং ব্যাংকের জনসংযোগ বিভাগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কে. এম. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তি

১২-১১-২০২৫ রাত ১১:৫০