শিরোনামঃ
চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী হামলা, ১০ সাংবাদিক আহত জামায়াত নেতার ছেলেকে রিভলবার ঠেকিয়ে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সবার জন্য ন্যায়বিচার ও কর্মসংস্থানের বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির নির্বাচন নিরপেক্ষ না হলে প্রশ্ন উঠবে: ইসলামী আন্দোলনের আমির বিদ্যুৎ খাত দেউলিয়ার পথে: আদানি, সামিট ও এসএস পাওয়ার চুক্তিতে বিপুল আর্থিক ঝুঁকি স্ত্রী-সন্তানের মৃত্যু: আত্মহত্যা না হত্যাকাণ্ড, প্রশ্নের মুখে তদন্ত জেটিআই বাংলাদেশ দেশের নম্বর ওয়ান টপ এমপ্লয়ার হিসেবে স্বীকৃত মহিউদ্দিন খান খোকন: বাংলাদেশের পর্যটন শিল্পের এক নক্ষত্রের নাম কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অনুষ্ঠিত পিনাকল হেলথ কেয়ারে নতুন ডেন্টাল ইউনিট ও হোম স্যাম্পল কালেকশন সার্ভিস

ফেব্রুয়ারিতে ভোট, আগে গণভোটের দাবি জামায়াত আমিরের

#
news image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে পরবর্তী জাতীয় নির্বাচন। তবে তার আগে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে গণভোটের আয়োজন করতে হবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর আমান উল্লাহ কনভেনশন হলে মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াতে ইসলামী প্রতিশোধপরায়ণ দল নয়। আমরা তখন বলেছিলাম, প্রতিশোধ নয়—দায়িত্ব নিন, মানুষের পাশে দাঁড়ান। ৫ আগস্টের রাতেই দেশ বধ্যভূমি হয়ে যেত, যদি আমরা প্রতিশোধের আহ্বান জানাতাম।”

তিনি আরও বলেন, “গত সাড়ে ১৫ বছরে আমাদের দল নিষিদ্ধ ছিল, প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল, অফিস দখল হয়েছিল, নেতাকর্মীরা খুন-গুম-জুলুমের শিকার হয়েছেন। তবুও আমরা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি।”

জামায়াত আমির বলেন, জনগণ যদি উপযুক্ত ও সৎ লোককে ভোট দেয়, তাহলেই জাতির ভাগ্যের পরিবর্তন হবে। সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “দলমতের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের স্বার্থে কাজ করুন।”

সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, প্রফেসর ফজলুর রহমান, মুহাম্মদ সেলিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক

৭-১১-২০২৫ রাত ১২:১