শিরোনামঃ
বসুন্ধরাবাসীর কল্যাণে নতুন অফিস, যুক্ত হচ্ছে আরও সেবা সুশীল সমাজের হঠাৎ সরব হওয়া নিয়ে যত প্রশ্ন ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

ইটভাটার বিরুদ্ধে অভিযানে ২৪ লাখ টাকা জরিমানা, ১ জনের কারাদণ্ড

#
news image

আজ বায়ুদূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর লক্ষ্মীপুর, বান্দরবান ও ঢাকা জেলার সাভার এলাকায় ৩টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৭টি মামলার মাধ্যমে ২৪ লাখ টাকা জরিমানা আদায় করে। অভিযানে ৩টি ইটভাটার চিমনি ও কাঁচা ইট ভেঙে ফেলা হয় এবং একজনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

একই দিনে ঢাকা মহানগরের আজিমপুর ও টিকাটুলিতে ২টি মোবাইল কোর্ট পরিচালনা করে যানবাহনের কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এই অভিযানে ১১টি মামলার মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা আদায় এবং কয়েকজন চালককে সতর্ক করা হয়।

পরিবেশ অধিদপ্তর ২ জানুয়ারি ২০২৫ হতে ৬ নভেম্বর ২০২৫ পর্যন্ত সারাদেশে মোট ১ হাজার ৮২৩টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে। এসব অভিযানে ৪ হাজার ৬১৪টি মামলার মাধ্যমে ২৭ কোটি ১৬ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইসঙ্গে ৪৯৬টি ইটভাটার চিমনি ভেঙে সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করা হয়েছে, ২২২টি ইটভাটা বন্ধে নির্দেশনা দেওয়া হয়েছে এবং ১৩৮টি ভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।

এ সময় ২৮টি অবৈধ পলিথিন কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করা হয়, ১৭০টি প্রতিষ্ঠানের সেবা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৬ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ১৩টি প্রতিষ্ঠান থেকে ১১ ট্রাক সীসা/ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ করে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বায়ু, শব্দ ও বর্জ্য দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তি

৬-১১-২০২৫ বিকাল ৭:৩১