শিরোনামঃ
বসুন্ধরাবাসীর কল্যাণে নতুন অফিস, যুক্ত হচ্ছে আরও সেবা সুশীল সমাজের হঠাৎ সরব হওয়া নিয়ে যত প্রশ্ন ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

বিরতির পর নতুন লুকে ফারিয়া, ‘ট্রাইব্যুনাল’-এ সত্যের যোদ্ধা

#
news image

দুই বাংলার জনপ্রিয় মুখ নুসরাত ফারিয়া আবার ফিরছেন বড় পর্দায়। বিরতির পর এবার তিনি আসছেন একদম ভিন্ন চরিত্রে—‘ট্রাইব্যুনাল’ সিনেমায় সত্যের পক্ষে দাঁড়ানো এক দৃঢ় নারী হিসেবে।

চরিত্রটি নিয়ে ফারিয়া বলেন, “এই চরিত্রের ভেতরের আবেগ আর দৃঢ়তা আমার মধ্যে সাহস জুগিয়েছে। এমন চরিত্রে কাজ করা সত্যিই অভিনয় জীবনের এক বড় সুযোগ।”

আগে একের পর এক সিনেমায় ব্যস্ত থাকলেও এখন ফারিয়া বেশ বেছে কাজ করছেন। বললেন, “আমি এখন গল্পের দিকে বেশি মন দিচ্ছি। এমন সিনেমায় থাকতে চাই যা শুধু বিনোদন নয়, মানুষকে ভাবায়ও।”

অভিনয়ের পাশাপাশি গানেও নিজেকে প্রমাণ করেছেন ফারিয়া। ‘পটাকা’ গানের পর থেকেই দর্শকের কাছে তার অন্য রূপ প্রকাশ পেয়েছে। তার মতে, “একটি মিউজিক ভিডিও শুধু গান নয়, গল্পও বলে।”

স্টেজ শো, সিনেমা আর সংগীত—সব মিলিয়ে বছরজুড়ে ব্যস্ত সময় কাটছে তার। তবে পশ্চিমবঙ্গে কিছু জটিলতা থাকলেও ফারিয়া এখনো আশাবাদী, “ভারতীয় দর্শকদের সঙ্গে আবার দেখা হবে, এই আশাতেই এগিয়ে যাচ্ছি।”

বিনোদন ডেস্ক

৫-১১-২০২৫ রাত ১২:৭