শিরোনামঃ
৯০ হাজারের বেশি গ্রামের নারীরা প্রতিরোধযোগ্য রোগে ভুগছেন: জুবাইদা রহমান পোশাকশিল্পের শীর্ষ পদে বিদেশি কর্মী, প্রশ্নে দেশীয় দক্ষতা পোশাক শ্রমিকদের বেতন বাড়ানো কেন জরুরি আইসিসিবি হেরিটেজে সুরে-স্বাদে রাজকীয় সন্ধ্যা একতা লজে’ পিকনিক ও মিলনমেলা, আনন্দে মাতলেন বাসিন্দারা জমজমাট ফাইনালে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর   রিফাইনারি নির্মাণে অনুমোদন নেই, যন্ত্রপাতি আমদানির তথ্যও দেয়নি বিপিসিকে ২০ দেশের অংশগ্রহণে আইসিসিবিতে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের পরিকল্পনা তুলে ধরলেন জুবাইদা দাম কমেনি, কমেছে ফ্ল্যাট কেনার সক্ষমতা

জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব, সরকার ‘সাপ-লুডু খেলছে’— এনসিপি সদস্য সচিব

#
news image

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে সংবিধান সংস্কারসংক্রান্ত সুপারিশ সরকারকে উপস্থাপন করা হয়েছে, কিন্তু সরকার তা বাস্তবায়নে গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

তিনি বলেন, “কমিশন আলোচনার ভিত্তিতে সুপারিশ দিয়েছে। সরকার সেটার আদেশ জারি করবে—এটাই কথা ছিল। কিন্তু তারা আরও এক সপ্তাহ আলোচনার কথা বলছে। মনে হচ্ছে সংস্কার নিয়ে সাপ-লুডু খেলছে সরকার। আমরা ৯৬-তে পৌঁছে গিয়েছিলাম, এখন আবার তিনে নামিয়ে আনা হয়েছে।”

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, “সংস্কার বাস্তবায়নের দায়িত্ব ছিল সরকারের। সেই ম্যান্ডেট নিয়েই তারা ক্ষমতায় এসেছে। এখন কেন বিষয়টি রাজনৈতিক দলের দিকে ঠেলে দিচ্ছে? এভাবে তারা তাদের ম্যান্ডেট থেকে বিচ্ছিন্ন হচ্ছেন।”

তিনি সরকারের প্রতি আহ্বান জানান, সংবিধান সংস্কারে দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে।

সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর তরুণ সমাজ আশা করেছিল বিএনপি নতুন ও যোগ্য প্রার্থী দেবে। কিন্তু তাদের প্রার্থী তালিকা হতাশ করেছে। অধিকাংশ জায়গায় এসেছে গডফাদার।”

এ সময় তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টাকে একবার বিএনপি ভয় দেখায়, একবার জামায়াত। আমরা ভয় পাই না, তাহলে তারা কেন ভয় পাবেন?”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন প্রমুখ।

নিজস্ব প্রতিনিধি

৪-১১-২০২৫ রাত ১২:৪১