শিরোনামঃ
বসুন্ধরাবাসীর কল্যাণে নতুন অফিস, যুক্ত হচ্ছে আরও সেবা সুশীল সমাজের হঠাৎ সরব হওয়া নিয়ে যত প্রশ্ন ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

শাপলা নয়, ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করল ইসি

#
news image

শাপলা ও শাপলা কলি—এই দুই প্রতীকের মধ্যে পার্থক্য রয়েছে জানিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, কারও ব্যক্তিগত চাহিদার ভিত্তিতে নয়, প্রতীক নিয়ে বিরূপ মতামতের কারণে ‘শাপলা কলি’ যুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, “কোনো দলের অনুরোধে নয়, প্রতীক নিয়ে মতবিরোধ ও মন্তব্য বিবেচনা করেই কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। এবার ১১৯টি প্রতীক শিডিউলভুক্ত হয়েছে, যেখানে শাপলা কলিও যুক্ত করা হয়েছে।”

এর আগে নির্বাচন কমিশন প্রতীকের তালিকা সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করে। এতে ১১৫টি পুরনো প্রতীকের মধ্যে ১৬টি বাদ দিয়ে ‘শাপলা কলি’সহ নতুন কয়েকটি প্রতীক যুক্ত করা হয়।

নতুন তালিকায় আনারস, গাভি, রেল ইঞ্জিন, বই, ঘোড়া, বাইসাইকেল, হাতি, ট্রাক, ফুটবল, মোটরসাইকেলসহ মোট ১১৯টি প্রতীক অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিকে দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ চেয়ে আসছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কিন্তু ইসি তালিকায় ‘শাপলা’ না থাকায় তাদের আবেদন বারবারই নাকচ করা হয়। আজকের সংশোধিত তালিকায় যুক্ত হয়েছে ‘শাপলা কলি’, তবে ‘শাপলা’ প্রতীক রয়ে গেছে বাদ।

নিজস্ব প্রতিবেদক

৩১-১০-২০২৫ রাত ১২:১৫