শিরোনামঃ
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান দ্বৈরথ, ব্লাইন্ড ক্রিকেটারদের সাহসের প্রশংসা এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ রাজউকের অনুমোদন ছাড়া প্লট বিক্রি বন্ধে বিএলডিএর আহ্বান আন্তর্জাতিক মানের অবকাঠামো দেখে আনভীর স্টেডিয়ামে মুগ্ধ ইংল্যান্ড স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে অ্যানেস্থেসিওলজিস্ট সংকট কাটানোর তাগিদ গার্মেন্টসে ভাঙচুর-নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ৯০ হাজারের বেশি গ্রামের নারীরা প্রতিরোধযোগ্য রোগে ভুগছেন: জুবাইদা রহমান পোশাকশিল্পের শীর্ষ পদে বিদেশি কর্মী, প্রশ্নে দেশীয় দক্ষতা পোশাক শ্রমিকদের বেতন বাড়ানো কেন জরুরি আইসিসিবি হেরিটেজে সুরে-স্বাদে রাজকীয় সন্ধ্যা

‘মোন্থা’র হুঁশিয়ারি: অন্ধ্র উপকূলে আঘাত, বাংলাদেশের আকাশে বৃষ্টির পূর্বাভাস

#
news image

উত্তর বঙ্গোপসাগরে উত্তাল সাগর, বাড়ছে বাতাসের বেগ—আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘মোন্থা’ এখন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং মঙ্গলবার সন্ধ্যায় ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করবে। তবে এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। সাগরে থাকা সব নৌযানকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে ও গভীর সাগরে না যেতে সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকায় বাতাসের গতি ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

অন্যদিকে, মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দেশের প্রায় সব বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে বুধবার ও বৃহস্পতিবার ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে দেশের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, তবে সপ্তাহের শেষে আবহাওয়া ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে।

ডেস্ক রিপোর্ট

২৮-১০-২০২৫ রাত ১২:১১