শিরোনামঃ
সংসদে হাসনাতের বক্তব্য ও বিভিন্ন দেশের রুলিং ও সংসদীয় রীতিনীতি অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন বাংলাদেশ প্রতিদিনের নামে ভুয়া ফটোকার্ড ছড়ানোর অভিযোগ, ভাটারা থানায় জিডি মুক্তিযুদ্ধের অবস্থান স্পষ্ট করার দাবির মুখে জামায়াত ‘কোথায় দুর্নীতি হয়েছে, সব খুঁজে বের করতে হবে’ সততার মাশুল: সিন্ডিকেটের অপপ্রচারের মুখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাফরিজা শ্যামা বিনিয়োগ ও অর্থনৈতিক স্বস্তি ফেরাতে প্রথম শর্ত আইনের শাসন ফুটবলপাগল বাংলাদেশ কেন বিশ্ব ফুটবলে এত পিছিয়ে? চিকিৎসা কষ্টে থাকা কাঙালিনী সুফিয়ার দায়িত্ব নিল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন আবাসন খাতে বিনিয়োগ কমার শঙ্কা, ক্ষতির মুখে সংশ্লিষ্ট শিল্প

রংপুরে সাগর কলা রপ্তানিতে নেই ন্যায্য দর, অভিযোগ চাষিদের

#
news image

রংপুর অঞ্চলের সাগর কলা রপ্তানি হচ্ছে রাজধানীর ঢাকা সহ দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে। রপ্তানিকৃত  সাগর কলা ভোক্তারা চড়া দামে ক্রয় করলেও চাষিরা পাচ্ছেন না ন্যায্য দর। 

বৃহস্পতিবার দুপুরে রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের দূর্গাপুর গ্রামের কলা চাষিদের সাথে কথা হলে তারা খবরের সত্যতা নিশ্চিত করেন। 

এসময় কলা চাষি সোলাইমান (৪৮), আব্দুর রউফ (৪৫) ও লোকমান ফারুক জানান, একমাস আগেও প্রতি ছড়ি বা কলার পীড় পাইকারী বিক্রয় হতো চারশত টাকা থেকে সাতশত টাকা পর্যন্ত। এখন সেই কলার ছড়ি বা কলার পীড় বিক্রয় হচ্ছে দুইশত টাকা থেকে চারশত টাকায়। এতে করে লাভের পরিবর্তে লোকসান গুনতে হচ্ছে চাষিদের। 

পীরগাছা উপজেলার অন্নদানগর ইউপির জগজীবন গ্রামের কলা চাষি মেরিন আহমেদ (৪৭), নজ্জুম মিয়া(৪৮) ও খাইরুল ইসলাম (৫৫) জানান, মৌসুমের শুরুতে কলার দর ভালো থাকলেও বর্তমানে নামে মাত্র দরে বিক্রয় হচ্ছে। এতে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।  

ইটাকুমারী ইউনিয়নের কালীগঞ্জ এলাকার সাগর কলা চাষি আব্দুস সাত্তার (৬০), গৌরাঙ্গ মোহন্ত (৪২) ও  আশরাফুল ইসলাম (৪৯) জানান, সার ও কীটনাশকের দাম কম থাকলে কলা চাষিরা লাভবান হতো।

খোঁজ নিয়ে জানা যায়, রংপুর অঞ্চলের কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা সহ রংপুর জেলার গ্রামের মাটিতে সাগর কলার বাম্পার ফলন হয়েছে।  আবহাওয়া অনুকূল পরিবেশ থাকায় ফলন ভালো বলে জানিয়েছেন পীরগাছার তাম্বুলপুর ইউপির সহকারী কৃষি কর্মকর্তা আনসার আলী।

পীরগাছার আমপাইকর এলাকার সাগর কলা ব্যবসায়ী সাদেল মিয়া জানান, রংপুর অঞ্চলের সাগর কলা ঢাকা, চট্টগ্রাম, খুলনা,ময়মনসিংহ, নেত্রকোনা সহ বিভিন্ন জেলায় যাচ্ছে। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় ভোক্তাদের চড়া দামে সাগর কলা ক্রয় করতে হচ্ছে।

মোস্তাফিজার বাবলু,রংপুর অফিস

২৬-১০-২০২৫ রাত ১১:৫৯