শিরোনামঃ
বসুন্ধরাবাসীর কল্যাণে নতুন অফিস, যুক্ত হচ্ছে আরও সেবা সুশীল সমাজের হঠাৎ সরব হওয়া নিয়ে যত প্রশ্ন ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

অক্টোবরের ২২ দিনে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার, বছরে প্রবৃদ্ধি ১৪ শতাংশের বেশি

#
news image

চলতি অক্টোবর মাসের প্রথম ২২ দিনে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার ৪৩৬ কোটি টাকার সমান (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি বলেন, “অক্টোবরের প্রথম ২২ দিনে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ১০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের ১৭৯ কোটি ১০ লাখ ডলারের তুলনায় বেশি। অর্থাৎ, বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে।”

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসী আয় বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরেছে। তাদের মতে, হুন্ডি প্রতিরোধে সরকারের উদ্যোগ, প্রণোদনা এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নতির ফলেই রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

চলতি অর্থবছরের (২০২৪-২৫) ১ জুলাই থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৯৫০ কোটি ৭০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের ৮৩৩ কোটি ৪০ লাখ ডলারের তুলনায় ১৪ দশমিক ১০ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ ছিল—
জুলাইয়ে ২৪৭.৮০ কোটি ডলার, আগস্টে ২৪২.২০ কোটি ডলার, সেপ্টেম্বরে ২৬৮.৫৮ কোটি ডলার।
আগের অর্থবছরে জুলাইয়ে ১৯১.৩৭, আগস্টে ২২২.১৩, সেপ্টেম্বরে ২৪০.৪১, অক্টোবরে ২৩৯.৫০, নভেম্বরে ২২০, ডিসেম্বরে ২৬৪, জানুয়ারিতে ২১৯, ফেব্রুয়ারিতে ২৫৩, মার্চে ৩২৯, এপ্রিলে ২৭৫, মে’তে ২৯৭ এবং জুনে ২৮২ কোটি ডলার রেমিট্যান্স আসে।

অর্থনীতি ডেস্ক

২৫-১০-২০২৫ রাত ১১:৪১