শিরোনামঃ
চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী হামলা, ১০ সাংবাদিক আহত জামায়াত নেতার ছেলেকে রিভলবার ঠেকিয়ে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সবার জন্য ন্যায়বিচার ও কর্মসংস্থানের বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির নির্বাচন নিরপেক্ষ না হলে প্রশ্ন উঠবে: ইসলামী আন্দোলনের আমির বিদ্যুৎ খাত দেউলিয়ার পথে: আদানি, সামিট ও এসএস পাওয়ার চুক্তিতে বিপুল আর্থিক ঝুঁকি স্ত্রী-সন্তানের মৃত্যু: আত্মহত্যা না হত্যাকাণ্ড, প্রশ্নের মুখে তদন্ত জেটিআই বাংলাদেশ দেশের নম্বর ওয়ান টপ এমপ্লয়ার হিসেবে স্বীকৃত মহিউদ্দিন খান খোকন: বাংলাদেশের পর্যটন শিল্পের এক নক্ষত্রের নাম কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অনুষ্ঠিত পিনাকল হেলথ কেয়ারে নতুন ডেন্টাল ইউনিট ও হোম স্যাম্পল কালেকশন সার্ভিস

মাগুরায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

#
news image

গতকাল  বিকালে মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়ন এর রাজিবের পাড়া বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর আগামীর রাষ্ট্র বিনির্মানের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।

মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান এর নেতৃত্বে লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ গ্রহণ করেন মাগুরা জেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক খান হাসান ইমাম সুজা,  জেলা বিএনপির সদস্য নাজমুল হাসান লিটন, পৌর বিএনপির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব  মাসুদ হাসান খান কিজিল,  মাগুরা সদর থানা বিএনপির সাবেক আহব্বায়ক মো: কুতুবউদ্দিন,  মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক গোলাম জাহিদ ও সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ। 

এসময় জনাব মনোয়ার হোসেন খান বলেন, আগামীর রাষ্ট্র বিনির্মানে সকল শ্রেণীর মানুষের মুক্তির উপায় রয়েছে বিএনপির ৩১ দফায়। সকল মানুষকে ৩১ দফা বুঝাতে হবে। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে।

এসময় স্থানীয় বিএনপি সহ অংগ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

মো. সাইফুল্লাহ, মাগুরা

২৫-১০-২০২৫ রাত ১০:৪৩