শিরোনামঃ
বসুন্ধরাবাসীর কল্যাণে নতুন অফিস, যুক্ত হচ্ছে আরও সেবা সুশীল সমাজের হঠাৎ সরব হওয়া নিয়ে যত প্রশ্ন ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

করপোরেট ফুটবল চ্যাম্পিয়ন্স ট্রফির প্লেট চ্যাম্পিয়ন ওয়ালটন

#
news image

‘করপোরেট ফুটবল চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫’-এর প্লেট বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ওয়ালটন। শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির ফুটসাল মাঠে নির্ধারিত ফাইনালে ওয়ালটনের প্রতিপক্ষ ছিল ইউনাইটেড হেলথকেয়ার। তবে প্রতিপক্ষ দল মাঠে না আসায় ওয়াকওভারে চ্যাম্পিয়ন হয় ওয়ালটন।

এর আগে দুই দিনব্যাপী অনুষ্ঠিত টুর্নামেন্টে ৬টি দলের মধ্যে তীব্র প্রতিযোগিতা হয়। একটি ম্যাচে জয় এবং একটি ড্র করে প্লেট ফাইনালে ওঠে ওয়ালটন।

ফাইনাল শেষে টিম ওয়ালটনের হাতে ট্রফি ও প্রাইজমানির চেক তুলে দেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও জনপ্রিয় ধারাভাষ্যকার কুমার কল্যাণ এবং ওয়ালটনের সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর কাব্বির হোসাইন।

‘করপোরেট ফুটবল চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫’-এর আয়োজন করে ‘জে কে স্পোর্টস ইভেন্ট’, যাতে দেশের শীর্ষ করপোরেট হাউজগুলোর কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। সাত-এ-সাইড ও ৩০ মিনিট ফরম্যাটে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে অংশ নেয় সিটি ব্যাংক, মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক, পাওয়ার গ্রিড বাংলাদেশ, নগদ এবং অন্যান্য দল।

ওয়ালটন টিমের সদস্য ও জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, ওয়ালটনের হয়ে এটা আমার প্রথম করপোরেট টুর্নামেন্ট। প্লেট পর্বের চ্যাম্পিয়ন হতে পেরে দারুণ লাগছে। আমাদের দল সবচেয়ে ফেয়ারভাবে খেলেছে।”

দলের অধিনায়ক রবিউল ইসলাম মিলটন বলেন, কাজের ফাঁকে খেলাধুলায় অংশগ্রহণ কর্মীদের শারীরিক ও মানসিকভাবে উজ্জীবিত করে। ওয়ালটন নিয়মিতভাবেই করপোরেট স্পোর্টস টুর্নামেন্টে অংশ নিচ্ছে, ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।”

ওয়ালটন করপোরেট ফুটবল দলের অন্য সদস্যরা হলেন- আব্দুল্লাহ আল মামুন, মো. সাজ্জাদ হোসেন, মো. নাহিদ হাসান, আজিজুল ইসলাম, সৌরভ সিংহ, আরিফুল ইসলাম, রায়ান আহমেদ, নাজমুস সাকিব, সাহেল মিয়া, রেজোয়ানুল ইসলাম শাওন, সফিকুল ইসলাম ও ইউনুস আলী।- সংবাদ বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তি

২৫-১০-২০২৫ রাত ১০:৩৯