শিরোনামঃ
বেসরকারি জ্বালানি আমদানিতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা: অয়েল অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশন বেসরকারি জ্বালানি আমদানিতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা: অয়েল অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশন জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাত: সম্ভাবনার সঙ্গে বড় ঝুঁকিও ৮০ বছরে ভারতের রূপান্তর: বাংলাদেশের জন্য এর তাৎপর্য ওয়ারী থানা ছাত্রদলের সভাপতি আমজাদ হোসেন মামুন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ভূঁইয়া সাদা মনের আদর্শবান শিক্ষক যখন জাতির অভিভাবক ‘ফ্যাসিস্ট’ বললেই কি কেউ ফ্যাসিস্ট হয়ে যায়? নিঝুম দ্বীপের বালিতে ২৫ শতাংশ মূল্যবান ভারী খনিজের সন্ধান লোকসান কাটাতে ১৮ হাজার ৬৯৯ কোটি টাকা ভর্তুকি চায় বিপিসি বেসরকারি বিনিয়োগেই বদলাতে পারে জ্বালানি খাত

যুক্তরাষ্ট্র এখন সরাসরি প্রতিপক্ষ— ট্রাম্পের পদক্ষেপে ক্ষুব্ধ মেদভেদেভ

#
news image

ইউক্রেন ইস্যু ঘিরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ সরাসরি জানিয়েছেন— “যুক্তরাষ্ট্র এখন রাশিয়ার প্রতিপক্ষ, তাদের সাম্প্রতিক পদক্ষেপ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের শামিল।”

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) টেলিগ্রামে দেওয়া এক বার্তায় মেদভেদেভ বলেন, “যুক্তরাষ্ট্রের নেওয়া প্রতিটি সিদ্ধান্ত আমাদের বিরুদ্ধে যুদ্ধের মতোই। ট্রাম্প এখন ইউরোপের উন্মাদ মিত্রদের সঙ্গে মিলে রাশিয়ার বিরুদ্ধে কাজ করছেন।”

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনের সঙ্গে নির্ধারিত সম্মেলন বাতিল করেছেন এবং রাশিয়ার দুটি বৃহৎ তেল কোম্পানির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছেন। একই সঙ্গে রাশিয়াকে “কাগজের বাঘ” আখ্যা দিয়েছেন ট্রাম্প।

এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে মেদভেদেভ বলেন, “এই পদক্ষেপ শান্তি নয়, উসকানি।”

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প নির্বাচনের আগে ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিলেও সাম্প্রতিক অবস্থান সেই প্রতিশ্রুতির বিপরীত। তার সিদ্ধান্ত ওয়াশিংটন-মস্কোর সম্পর্ককে আরও জটিল করে তুলবে।

২০১৪ সালে শুরু হওয়া ইউক্রেন সংঘাত ২০২২ সালে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়। এরপর থেকে পশ্চিমা বিশ্ব ও রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক ক্রমেই শীতল হয়ে পড়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

২৪-১০-২০২৫ রাত ১২:৯