শিরোনামঃ
বসুন্ধরাবাসীর কল্যাণে নতুন অফিস, যুক্ত হচ্ছে আরও সেবা সুশীল সমাজের হঠাৎ সরব হওয়া নিয়ে যত প্রশ্ন ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি চায় ৬০ শতাংশ মার্কিন নাগরিক

#
news image

যুক্তরাষ্ট্রের বেশিরভাগ নাগরিক মনে করেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া উচিত। রয়টার্স ও ইপসোস পরিচালিত এক জরিপে দেখা গেছে, ৫৯ শতাংশ আমেরিকান ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির পক্ষে।

জরিপে অংশ নেওয়া ৮০ শতাংশ ডেমোক্র্যাট ও ৪১ শতাংশ রিপাবলিকান বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া। তবে রিপাবলিকানদের মধ্যে প্রায় অর্ধেক (৫৩ শতাংশ) এ প্রস্তাবের বিরোধিতা করেছেন।

জরিপে অংশগ্রহণকারীদের ৬০ শতাংশ গাজায় ইসরায়েলের সামরিক পদক্ষেপকে ‘অতিরিক্ত’ বলে অভিহিত করেছেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিত্র ব্রিটেন, কানাডা, ফ্রান্স ও অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার পর ইসরায়েল এতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।

অন্যদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির পর তার জনপ্রিয়তা কিছুটা বেড়েছে। জরিপ অনুযায়ী, ৫১ শতাংশ আমেরিকান মনে করেন শান্তি সফল হলে ট্রাম্প কৃতিত্ব পাওয়ার যোগ্য।

মোট ৪,৩৮৫ জন মার্কিন নাগরিক অনলাইনে পরিচালিত এই জরিপে অংশ নেন।

আন্তর্জাতিক ডেস্ক

২৩-১০-২০২৫ রাত ১২:২১