শিরোনামঃ
বসুন্ধরাবাসীর কল্যাণে নতুন অফিস, যুক্ত হচ্ছে আরও সেবা সুশীল সমাজের হঠাৎ সরব হওয়া নিয়ে যত প্রশ্ন ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

ফিড–বাচ্চার দাম বাড়ায় ডিম–মুরগি উৎপাদন বন্ধের হুঁশিয়ারি

#
news image

অযৌক্তিকভাবে ফিড, মুরগির বাচ্চা ও ওষুধের দাম বাড়ানোর প্রতিবাদে সারা দেশে ডিম ও মুরগি উৎপাদন বন্ধের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)।

শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি সুমন হাওলাদার বলেন, “আমাদের ৭ দফা দাবি মানা না হলে খামার বন্ধ থাকবে, ডিম-মুরগি উৎপাদনও স্থগিত করা হবে।”

তিনি অভিযোগ করেন, দেশের ডিম ও মুরগির ৮০ শতাংশ উৎপাদনকারী প্রান্তিক খামারিরা আজ দিশেহারা। কয়েকটি কর্পোরেট কোম্পানি নিজেদের স্বার্থে দাম নিয়ন্ত্রণ করছে, আর সরকারি তদারকি কার্যত নেই।

বিপিএর সাত দফা দাবির মধ্যে রয়েছে— ফিড, বাচ্চা, ওষুধ ও ভ্যাকসিনের দাম সরকার নির্ধারণ, করপোরেট সিন্ডিকেট ভাঙা, ন্যায্য বাজারব্যবস্থা প্রতিষ্ঠা, খামারিদের নীতিনির্ধারণে অন্তর্ভুক্তি, নিয়মিত বাজার অডিট, উৎপাদন খরচের সঙ্গে ন্যায্য মুনাফা নির্ধারণ ও ক্ষতিগ্রস্তদের জন্য প্রণোদনা।

নিজস্ব প্রতিবেদক

১৯-১০-২০২৫ রাত ১২:৪