শিরোনামঃ
বসুন্ধরা গ্রুপের উদ্যোগে ঘরে বসে আয়ের সুযোগ পেলেন ২০ নারী আইসিসিবিতে সুপার সেল কার বাজার, ক্রেতা-বিক্রেতার সাড়ায় সময় বাড়ল বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব বসুন্ধরাবাসীর কল্যাণে নতুন অফিস, যুক্ত হচ্ছে আরও সেবা সুশীল সমাজের হঠাৎ সরব হওয়া নিয়ে যত প্রশ্ন ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী

৯৩ মিনিটের জাদু! আরাউহোর মাথায় বাঁচল বার্সেলোনা

#
news image

ড্র নিশ্চিত—ভাবছিল সবাই। কিন্তু ফুটবল নামের খেলা শেষ বাঁশি না বাজা পর্যন্ত শেষ হয় না! ৯৩তম মিনিটে রোনাল্ড আরাউহোর মাথা থেকে আসা এক বজ্র হেডেই বদলে গেল গল্প—জিরোনাকে হারিয়ে ২-১ গোলের দারুণ জয় তুলে নিল বার্সেলোনা।

লেভানডভস্কি, রাফিনিয়া ও ফেরান তোরেস ছাড়াই মাঠে নেমেছিল বার্সা। তারপরও তরুণদের লড়াইয়ে রঙ লাগালেন কোচ হান্সি ফ্লিক। প্রথমে পেদ্রির গোলে লিড, তারপর উইটসেলের দারুণ বাইসাইকেল কিকে সমতা। এরপর দুই দলেরই মিস, পোস্টে আটকে যাওয়া বল—সবই ছিল এই উত্তেজনাময় লড়াইয়ে।

শেষ মুহূর্তে দে ইয়ংয়ের ক্রসে আরাউহোর হেডেই ছিন্ন হলো সমতার জাল। কোচ ফ্লিক লাল কার্ড দেখেও দেখলেন দলের জয়।

এই জয়ে লা লিগায় টিকে রইল বার্সেলোনার ছন্দ। তবে এল ক্লাসিকোর আগে রক্ষণভাগ আর গোলের খরা—ফ্লিকের মাথাব্যথা কমছে না একটুও!

খেলা প্রতিবেদক

১৮-১০-২০২৫ রাত ১১:৫২