শিরোনামঃ
বসুন্ধরাবাসীর কল্যাণে নতুন অফিস, যুক্ত হচ্ছে আরও সেবা সুশীল সমাজের হঠাৎ সরব হওয়া নিয়ে যত প্রশ্ন ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

ঐক্যের ডাক দিলেন ড. ইউনূস, জুলাই সনদে নতুন সূচনার প্রত্যাশা

#
news image

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে বিশেষ বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ বার্তা প্রচার করা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, দেশের সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের আহ্বান জানানো হয়েছে। তিনি দেশের প্রতিটি মানুষকে ঐতিহাসিক এই মুহূর্তের অংশ হতে আহ্বান জানিয়ে বলেন, “আপনি যেখানেই থাকুন—ঘরে, পথে, দোকানে বা মাঠে—এই ঐক্যের উৎসবে অংশ নিন।”

ড. ইউনূস বলেন, “এটাই আমাদের একসঙ্গে উদ্‌যাপনের সময়, ঐক্যের শক্তি অনুভব করার সময়।”

উল্লেখ্য, শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সই হবে। এতে প্রধান উপদেষ্টা, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা এবং রাজনৈতিক দলের প্রতিনিধি‌রা অংশ নেবেন।

অন্তর্বর্তী সরকারের উদ্যোগে দীর্ঘ আলোচনার পর গঠিত ৬টি সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতেই চূড়ান্ত হয়েছে এই সনদ, যা দেশের রাজনৈতিক ঐক্যের নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

১৬-১০-২০২৫ রাত ১১:৩৩