শিরোনামঃ
বসুন্ধরাবাসীর কল্যাণে নতুন অফিস, যুক্ত হচ্ছে আরও সেবা সুশীল সমাজের হঠাৎ সরব হওয়া নিয়ে যত প্রশ্ন ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

ফেব্রুয়ারিতেই ভোট, ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জোর প্রধান উপদেষ্টার

#
news image

রাজনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে তিনি বলেন, “নির্বাচন শুধু সময়মতোই নয়, উৎসবমুখর পরিবেশেও হবে।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রধান উপদেষ্টার এই বক্তব্য নির্বাচনের সময়সূচি নিয়ে চলমান জল্পনা-কল্পনা প্রশমিত করবে। তবে ‘জুলাই সনদ’-এর বাস্তবায়ন প্রক্রিয়া কেমন হবে, তা এখনো স্পষ্ট নয়।

ড. ইউনূস জানান, সব রাজনৈতিক দলকে ‘জুলাই সনদ’-এর কপি দেওয়া হবে এবং এটি সমাজে প্রচার করে নাগরিক সচেতনতা বাড়ানো হবে।

বিশ্লেষকদের মতে, সনদে উত্থাপিত সংস্কার প্রস্তাব বাস্তবায়নই আগামী নির্বাচনের পরিবেশ নির্ধারণে মূল চাবিকাঠি হয়ে উঠবে।

উল্লেখ্য, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার সংস্কারের লক্ষ্যে ছয়টি কমিশন গঠন করে। এসব কমিশনের সুপারিশ থেকেই ‘জুলাই সনদ’-এর রূপরেখা তৈরি হয়, যা বর্তমানে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

নিজস্ব প্রতিনিধি

১৫-১০-২০২৫ রাত ৯:০