শিরোনামঃ
বসুন্ধরাবাসীর কল্যাণে নতুন অফিস, যুক্ত হচ্ছে আরও সেবা সুশীল সমাজের হঠাৎ সরব হওয়া নিয়ে যত প্রশ্ন ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

ফেনীতে ৫১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

#
news image

ফেনীর সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৭ জুলাই) ফেনী-৪ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলা এবং চট্টগ্রামের জোরারগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকাজুড়ে এই অভিযান পরিচালনা করে।

অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট, আতশবাজি, বিস্কুট, বিভিন্ন ধরনের ওষুধ ও হেয়ার অয়েল উদ্ধার করা হয়। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৫১ লাখ ১৭ হাজার ২২০ টাকা, বলে জানান ফেনী-৪ ব্যাটালিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

বিজিবির অধিনায়ক বলেন, “সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আমাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি নিয়মিতভাবে চলছে।”

তিনি আরও জানান, জব্দ করা পণ্য স্থানীয় কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি ভবিষ্যতেও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে থাকবে, বলেও জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক

৮-৭-২০২৫ রাত ১২:৬