শিরোনামঃ
বসুন্ধরা গ্রুপের উদ্যোগে ঘরে বসে আয়ের সুযোগ পেলেন ২০ নারী আইসিসিবিতে সুপার সেল কার বাজার, ক্রেতা-বিক্রেতার সাড়ায় সময় বাড়ল বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব বসুন্ধরাবাসীর কল্যাণে নতুন অফিস, যুক্ত হচ্ছে আরও সেবা সুশীল সমাজের হঠাৎ সরব হওয়া নিয়ে যত প্রশ্ন ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী

জাহাজে সমুদ্রের বুকে কক্সটুডের পিকনিক

#
news image

হোটেল কক্সটুডের বার্ষিক পিকনিক ২০২৫ উদযাপিত হয়েছে জমকালো আয়োজনে, ৩ জুলাই। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় হোটেল চেইন কক্সটুডে ও ডি’মোর গ্রুপের এই আয়োজন ছিল সমুদ্রের বুকে ভাসমান জাহাজে, যেখানে অংশ নিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী ও পরিচালকবৃন্দ।

পিকনিকে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল আনন্দ, উচ্ছ্বাস আর গভীর আবেগ। সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী চলা এই আয়োজনে ছিল মনোজ্ঞ পরিবেশনা, খেলাধুলা, স্মৃতিচারণ ও উদ্বুদ্ধমূলক বক্তব্য।

কোম্পানির পরিচালক (সেলস ও মার্কেটিং) এবং পর্যটন বিশেষজ্ঞ মহিউদ্দিন খান খোকন পিকনিকের সার্বিক দিকনির্দেশনা দেন।

তিনি বলেন, আজ বাংলাদেশে ভ্রমণ ও পর্যটন শিল্পে আস্থার নাম কক্সটুডে ও ডি’মোর। আমরা প্রথম চেইন হোটেল হিসেবে পর্যটন নগরীগুলোতে তিন ও পাঁচ তারকা মানের হোটেল চালু করেছি।”

তিনি আরও বলেন, কক্সটুডে শুধু কক্সবাজারেই নয়, পুরো দেশের মানুষের ভালোবাসার নাম। একইভাবে ডি’মোর হোটেলগুলো—সাজেক, বান্দরবান, শ্রীমঙ্গল, কুয়াকাটা ও চট্টগ্রামে—বাংলাদেশি পর্যটকদের প্রিয় গন্তব্য হয়ে উঠেছে।

এই আয়োজনে কক্সটুডে ও ডি’মোরের কর্মকর্তা-কর্মচারীরা পরিচালকবৃন্দকে পেয়ে আবেগাপ্লুত হন। তাঁরা বলেন, এ ধরনের পিকনিক তাদের মানসিক প্রশান্তি ও পরবর্তী বছরের কাজের অনুপ্রেরণা দেয়। অনুষ্ঠানের এক পর্যায়ে পরিচালক মহিউদ্দিন খান খোকন তাঁর ভরাট কণ্ঠে কবিতা আবৃত্তি করেন, যা মুহূর্তেই হৃদয়ে স্থান করে নেয়।

বিজ্ঞপ্তি

৬-৭-২০২৫ রাত ১১:৪০