শিরোনামঃ
চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী হামলা, ১০ সাংবাদিক আহত জামায়াত নেতার ছেলেকে রিভলবার ঠেকিয়ে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সবার জন্য ন্যায়বিচার ও কর্মসংস্থানের বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির নির্বাচন নিরপেক্ষ না হলে প্রশ্ন উঠবে: ইসলামী আন্দোলনের আমির বিদ্যুৎ খাত দেউলিয়ার পথে: আদানি, সামিট ও এসএস পাওয়ার চুক্তিতে বিপুল আর্থিক ঝুঁকি স্ত্রী-সন্তানের মৃত্যু: আত্মহত্যা না হত্যাকাণ্ড, প্রশ্নের মুখে তদন্ত জেটিআই বাংলাদেশ দেশের নম্বর ওয়ান টপ এমপ্লয়ার হিসেবে স্বীকৃত মহিউদ্দিন খান খোকন: বাংলাদেশের পর্যটন শিল্পের এক নক্ষত্রের নাম কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অনুষ্ঠিত পিনাকল হেলথ কেয়ারে নতুন ডেন্টাল ইউনিট ও হোম স্যাম্পল কালেকশন সার্ভিস

ইস্টার্ন ইউনিভার্সিটি ও আইসিএমএবি-এর মধ্যে চুক্তি সই

#
news image

২৪ জুন ২০২৫ তারিখে ইস্টার্ন ইউনিভার্সিটির কনফারেন্স হলে ইস্টার্ন ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) - এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী এবং আইসিএমএবি’র পক্ষে ভাইস প্রেসিডেন্ট মোঃ কাউসার আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবুল বাশার খান; প্রফেসর ড. এম. সায়েদুর রহমান, ডিন, ব্যবসা প্রশাসন অনুষদ; প্রফেসর ড. মো. আব্বাস আলী খান, ডিস্টিংগুইশড প্রফেসর; প্রফেসর ড. মাহফুজুর রহমান, ডিন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ; প্রফেসর ড. আব্দুল্লাহ আল-হুমায়ুন, চেয়ারম্যান, ইইই বিভাগ; প্রফেসর আশরাফ হোসেন, পরিচালক, আইকিউএসি; ড. আবদুর রহমান, পরিচালক, আইএফবিআই, সৈয়দ হাবিব আনোয়ার পাশা, চেয়ারম্যান, ব্যবসায় প্রশাসন বিভাগ এবং আইসিএমএবি এর অতিরিক্ত পরিচালক ও শিক্ষা বিভাগের প্রধান মো: আব্দুল মালেক। এছাড়া উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তাগন এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উক্ত সমঝোতা স্মারকের অধীনে ইস্টার্ন ইউনিভার্সিটির বিবিএ এবং এমবিএ প্রোগ্রামের শিক্ষার্থী ও অ্যালুমনাইরা আইসিএমএবি -এর ছয়টি পর্যন্ত কোর্সে ছাড় সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয়ে ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীবৃন্দ সিএমএ কোয়ালিফিকেশন প্রোগ্রামে ভর্তি হওয়ার সময় বিশেষ স্কলারশিপ পাবে।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে আইসিএমএবি এবং ইস্টার্ন ইউনিভার্সিটি যৌথভাবে বিভিন্ন একাডেমিক উদ্যোগ, পেশাগত কার্যক্রম ও গবেষনার সুযোগ পাবে। এ উদ্যোগ উভয় প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞপ্তি

২৫-৬-২০২৫ বিকাল ৫:৪৭