শিরোনামঃ
কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার 'বাংলাদেশ চ্যাম্পিয়নস' ইফতার প্রস্তুতিতে নতুন আমেজ যোগ করছে আধুনিক কিচেন আপ্লায়েন্সেস শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করছে দেশবন্ধু গ্রুপ মাতৃভাষার মর্যাদায় একুশের সন্ধ্যা: ঢাবি থিয়েটার বিভাগের উদ্যোগ ভালোবাসা দিবসে পার্থ প্রতীম রায়ের নতুন গান ‘ভালোবাসি বলতে চাই’ চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী হামলা, ১০ সাংবাদিক আহত জামায়াত নেতার ছেলেকে রিভলবার ঠেকিয়ে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সবার জন্য ন্যায়বিচার ও কর্মসংস্থানের বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির নির্বাচন নিরপেক্ষ না হলে প্রশ্ন উঠবে: ইসলামী আন্দোলনের আমির

পরিবেশ রক্ষায় আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে: উপদেষ্টা রিজওয়ানা হাসান

#
news image

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অবৈধ পলিথিন উৎপাদন ও পরিবহন বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পানি ও বায়ুদূষণ রোধে কার্যকর উদ্যোগ প্রয়োজন। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে। তিনি বলেন, মানুষের সেবা নিশ্চিত করতে হবে। অপরাধে জড়ানো রোধে পদক্ষেপ নিতে হবে।

মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্স অডিটরিয়ামে এক কর্মশালায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। কর্মশালার বিষয় ছিল "দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশ সুরক্ষায় আইন প্রয়োগের গুরুত্ব"।

তিনি আরও বলেন, উন্নয়ন দরকার, তবে তা পরিবেশ ও মানবাধিকার রক্ষা করেই হতে হবে। কার্যকর আইন প্রয়োগ না হলে পরিবেশ ধ্বংস হবে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নাগরিক সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।

উপদেষ্টা জানান, পরিবেশগত ন্যায়বিচার নিশ্চিত না হলে জলবায়ু পরিবর্তনের ক্ষতি সবচেয়ে বেশি বহন করবে প্রান্তিক জনগোষ্ঠী।

জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি এর সভাপতিত্বে কর্মশালায় মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামসহ সরকারি কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

ডেস্ক রিপোর্ট

১১-২-২০২৫ রাত ৮:১৬