শিরোনামঃ
বসুন্ধরাবাসীর কল্যাণে নতুন অফিস, যুক্ত হচ্ছে আরও সেবা সুশীল সমাজের হঠাৎ সরব হওয়া নিয়ে যত প্রশ্ন ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

বায়ুদূষণ ও পরিবেশ দূষণ রোধে মোবাইল কোর্ট অভিযান: জরিমানা ২১ লক্ষ ৯৭ হাজার টাকা

#
news image

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে বায়ুদূষণকারী প্রতিষ্ঠান ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। 

আজ ১৩ জানুয়ারি ইটভাটার বিরুদ্ধে অভিযানে ঝালকাঠি, ঢাকা ও টাঙ্গাইল জেলায় ২টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৫টি মামলার মাধ্যমে ১৩,০০,০০০/- (তের লক্ষ টাকা) জরিমানা আদায় এবং ৩টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে।

 শিল্পকারখানার দূষণ নিয়ন্ত্রণে পদক্ষেপের অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলায় ১টি মোবাইল কোর্ট পরিচালনা করে একটি স্টিল/রি-রোলিং মিল থেকে ৪,০০,০০০/- (চার লক্ষ টাকা) জরিমানা আদায় করা হয়েছে। কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

সীসা/ব্যাটারী গলন বন্ধে অভিযানে নারায়ণগঞ্জ ও ঢাকা জেলায় ৩টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৭টি প্রতিষ্ঠান থেকে ৩,৮০,০০০/- (তিন লক্ষ আশি হাজার টাকা) জরিমানা আদায় এবং ৪টি কারখানার কার্যক্রম বন্ধ করা হয়েছে। ৪ ট্রাক যন্ত্রপাতি জব্দ করা হয়।

কালো ধোঁয়া নির্গমন বন্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগরের বিজয়নগরে ১টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি যানবাহনের চালককে ৫,০০০/- (পাঁচ হাজার টাকা) জরিমানা করা হয়।

 বায়ুদূষণ নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের জন্য ঝিগাতলায় ১টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৫,০০০/- (পাঁচ হাজার টাকা) জরিমানা আদায় এবং ৩টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

 নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযানে ঢাকার শ্যামলী এলাকায় বিভিন্ন সুপারশপ ও গোপালগঞ্জে ২টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১টি মামলার মাধ্যমে ৫,০০০/- (পাঁচ হাজার টাকা) জরিমানা আদায় এবং ৪৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। ১০টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

পরিবেশ অধিদপ্তর বায়ুদূষণ ও পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

নিজস্ব প্রতিনিধি

১৪-১-২০২৫ রাত ১:৫