শিরোনামঃ
বসুন্ধরাবাসীর কল্যাণে নতুন অফিস, যুক্ত হচ্ছে আরও সেবা সুশীল সমাজের হঠাৎ সরব হওয়া নিয়ে যত প্রশ্ন ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানে ১কোটি ২৪ লাখ টাকা জরিমানা: ১১টির কার্যক্রম বন্ধ এবং ১৫ টি বন্ধের নির্দেশ

#
news image

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে বায়ুদূষণের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। ৬ জানুয়ারি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ৫টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৮টি মামলার মাধ্যমে ১ কোটি ২৪ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে। ১১টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয় এবং ১৫টি ইটভাটা বন্ধের নির্দেশনা দেওয়া হয়।

যানবাহনের কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে ১টি মোবাইল কোর্ট ৭ জন চালককে সতর্ক করে। শব্দ দূষণ প্রতিরোধে আরও ১টি মোবাইল কোর্ট ৭টি যানবাহনের চালককে সতর্ক করে এবং ৩টি হাইড্রোলিক হর্ন জব্দ করে।

পলিথিন বিরোধী অভিযানে ১টি মোবাইল কোর্ট ৩টি প্রতিষ্ঠান থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করে এবং ২৯ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে। বায়ুদূষণের কারণে খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী রাখার অপরাধে ৩টি মোবাইল কোর্ট ৬টি প্রতিষ্ঠান থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করে।

এছাড়া, সাভার উপজেলায় একটি চারকোল কারখানার কার্যক্রম বন্ধ করা হয়।

০২ থেকে ০৬ জানুয়ারি ২০২৫ পর্যন্ত পরিচালিত মোট ৩৫টি মোবাইল কোর্টে ৯৭টি মামলার মাধ্যমে ২ কোটি ৫৬ লক্ষ ৭৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। ৩২টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ এবং ১৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের উদ্যোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনে পরিবেশ মন্ত্রণালয়ের ১১ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা এসব অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দূষণ বিরোধী এ বিশেষ অভিযান চলমান থাকবে।

বিজ্ঞপ্তি

৭-১-২০২৫ রাত ১২:৬