শিরোনামঃ
সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন বিএনপির সঙ্গে বেঈমানি করা নেতাদের দলে ঠাঁই হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনীতির সংস্কারও জরুরি : নুর

#
news image

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‌‘রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনীতির সংস্কারও জরুরি। রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত অভ্যুত্থানের শক্তিসমূহকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

শুক্রবার বিকালে রাজধানীর লালবাগে সলিমুল্লাহ এতিমখানা সংলগ্ন এলাকায় এক দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ছাত্র-জনতার জুলাই বিপ্লবে আহতদের সুস্থতা কামনা ও শহীদের স্মরণে দোয়া এবং ‘বিপ্লবোত্তর নতুন বাংলাদেশ বির্নিমাণে রাষ্ট্র সংস্কার ও জনআকাঙ্ক্ষার রাজনীতি’ শীর্ষক এই আলোচনা সভা হয়।

থানা গণঅধিকার পরিষদ আয়োজিত এই আলোচনা সভায় নুরুল হক নুর আরও বলেন, ‘জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও এখনো স্বস্তির সুযোগ নেই। ফ্যাসিবাদীরা মাথাচাড়া দিতে চায়, বিভিন্ন জায়গায় চোরাগোপ্তা মিছিল করছে। ৫ আগস্টের পূর্বে দল-মত নির্বিশেষে মানুষের মাঝে যে ঐক্য গড়ে উঠেছিল, তাতে এখন ফাটল ধরছে। অভ্যুত্থানের শক্তিসমূহ এখন বিভক্ত। গণঅভ্যুত্থানকারী শক্তিসমূহের বিভাজন ফ্যাসিবাদের পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করবে। তাই রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচারে অভ্যুত্থানকারী শক্তিসমূহকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

ডেস্ক রিপোর্ট

১৬-১১-২০২৪ রাত ১২:১২