শিরোনামঃ
৯০ হাজারের বেশি গ্রামের নারীরা প্রতিরোধযোগ্য রোগে ভুগছেন: জুবাইদা রহমান পোশাকশিল্পের শীর্ষ পদে বিদেশি কর্মী, প্রশ্নে দেশীয় দক্ষতা পোশাক শ্রমিকদের বেতন বাড়ানো কেন জরুরি আইসিসিবি হেরিটেজে সুরে-স্বাদে রাজকীয় সন্ধ্যা একতা লজে’ পিকনিক ও মিলনমেলা, আনন্দে মাতলেন বাসিন্দারা জমজমাট ফাইনালে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর   রিফাইনারি নির্মাণে অনুমোদন নেই, যন্ত্রপাতি আমদানির তথ্যও দেয়নি বিপিসিকে ২০ দেশের অংশগ্রহণে আইসিসিবিতে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের পরিকল্পনা তুলে ধরলেন জুবাইদা দাম কমেনি, কমেছে ফ্ল্যাট কেনার সক্ষমতা

বিচারের আগে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না : মান্না

#
news image

আওয়ামী লীগের বিচার হওয়ার আগে দলের নেতাকর্মীদের রাজনীতি করতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরায় এক গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মান্না বলেন, ‘ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারের বেশি মানুষকে গুলি করে মেরেছেন শেখ হাসিনা। নিরীহ ছাত্র-জনতাকে হত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। দখলদারিত্ব-লুটপাটের রাজনীতি নয়, যারা গত ১৫ বছর ধরে এ দেশকে লুট করেছেন, বাংলাদেশে অর্থ বিদেশের মাটিতে পাচার করছেন তাদের বিচার হতে হবে।’

তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের পর এ দেশের মানুষ নতুন বাংলাদেশ গড়তে চায়। অন্তর্বর্তী সরকার দ্রুত সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দেবে বলে আশা করছি।’
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘মানুষই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে। জনগণের ওপরে কোনো শক্তি নাই। যত বড় দল হোক, মাস্তানদের দল হোক, যদি জনগণ তাদের না চায় তাহলে তারা সরকার গঠন করতে পারবে না।’

নিজস্ব প্রতিনিধি

১৬-১১-২০২৪ রাত ১২:৫