শিরোনামঃ
বসুন্ধরাবাসীর কল্যাণে নতুন অফিস, যুক্ত হচ্ছে আরও সেবা সুশীল সমাজের হঠাৎ সরব হওয়া নিয়ে যত প্রশ্ন ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাই গ্রেপ্তার

#
news image

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. জাকির হোসেনের ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মোয়াজ্জেম হোসেন মাসুম মন্ডল। তিনি সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের চাচাতো ভাই।

বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ওসি মো. মামুনুর রশীদ।

জানা যায়, গত ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারীদের মারপিট, জখম, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন আব্দুল ওহাব মন্ডল নামের এক শিক্ষক। এতে সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের হুকুমে হামলা হয়েছে বলে উল্লেখ করা হয়।

অভিযোগের সত্যতা পাওয়ায় এজাহারনামীয় ২৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৮০ জনকে আসামি করে মামলা রেকর্ড করা হয়। এ মামলায় মোয়াজ্জেমকে গ্রেপ্তার করা হয়েছে।

রৌমারী থানার ওসি মো. মামুনুর রশীদ কালবেলাকে জানান, গ্রেপ্তার মোয়াজ্জেমকে আগামীকাল শনিবার সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।

ডেস্ক রিপোর্ট

১৫-১১-২০২৪ রাত ১১:৫০