শিরোনামঃ
বেসরকারি জ্বালানি আমদানিতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা: অয়েল অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশন বেসরকারি জ্বালানি আমদানিতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা: অয়েল অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশন জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাত: সম্ভাবনার সঙ্গে বড় ঝুঁকিও ৮০ বছরে ভারতের রূপান্তর: বাংলাদেশের জন্য এর তাৎপর্য ওয়ারী থানা ছাত্রদলের সভাপতি আমজাদ হোসেন মামুন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ভূঁইয়া সাদা মনের আদর্শবান শিক্ষক যখন জাতির অভিভাবক ‘ফ্যাসিস্ট’ বললেই কি কেউ ফ্যাসিস্ট হয়ে যায়? নিঝুম দ্বীপের বালিতে ২৫ শতাংশ মূল্যবান ভারী খনিজের সন্ধান লোকসান কাটাতে ১৮ হাজার ৬৯৯ কোটি টাকা ভর্তুকি চায় বিপিসি বেসরকারি বিনিয়োগেই বদলাতে পারে জ্বালানি খাত

পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

#
news image

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু দক্ষিণ টোল প্লাজা এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ যুবক নিহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি নকিব আকরাম হোসেন।

রোববার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হন আরও একজন।

নিহতরা হলেন, উপজেলার নাওডোবা ইউনিয়নের মোসলেম ঢালি কান্দি এলাকার দাদন ঢালীর ছেলে আরমান ঢালী (১৮), একই এলাকার আলিম মাদবরের ছেলে খিদির মাদবর (২০) ও মোমিন আলি ফরাজী কান্দি এলাকার রুবেল ফরাজির ছেলে নাবিল ফরাজী (১৮)। এ ছাড়াও এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন এস্কেন্দার আলী মাদবরের ছেলে সায়েম (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকা থেকে টোল প্লাজার পাশের সড়ক দিয়ে শেখ রাসেল সেনানিবাস সড়কের দিকে যাওয়ার পথে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল দুটিতে থাকা চারজন ব্যক্তিই গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনজন মারা যান। গুরুতর আহত অবস্থায় ফরাজি কান্দি গ্রামের এস্কান্দার আলী মাদবরের ছেলে সায়েম মাদবরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি নকিব আকরাম হোসেন কালবেলাকে বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ছাড়াও একজনের অবস্থা আশংকাজনক।

শরিয়তপুর প্রতিনিধি

৪-১১-২০২৪ রাত ১২:২৭