শিরোনামঃ
বেসরকারি জ্বালানি আমদানিতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা: অয়েল অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশন বেসরকারি জ্বালানি আমদানিতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা: অয়েল অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশন জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাত: সম্ভাবনার সঙ্গে বড় ঝুঁকিও ৮০ বছরে ভারতের রূপান্তর: বাংলাদেশের জন্য এর তাৎপর্য ওয়ারী থানা ছাত্রদলের সভাপতি আমজাদ হোসেন মামুন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ভূঁইয়া সাদা মনের আদর্শবান শিক্ষক যখন জাতির অভিভাবক ‘ফ্যাসিস্ট’ বললেই কি কেউ ফ্যাসিস্ট হয়ে যায়? নিঝুম দ্বীপের বালিতে ২৫ শতাংশ মূল্যবান ভারী খনিজের সন্ধান লোকসান কাটাতে ১৮ হাজার ৬৯৯ কোটি টাকা ভর্তুকি চায় বিপিসি বেসরকারি বিনিয়োগেই বদলাতে পারে জ্বালানি খাত

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর উদ্যোগে চুয়াডাঙ্গা জেলায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন

#
news image

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি দেশের পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে প্রতিবছর ব্যাংকের বিভিন্ন শাখার মাধ্যমে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় ১৪ জুলাই ২০২৪ইং তারিখে ব্যাংকের চুয়াডাঙ্গা শাখা, কুষ্টিয়া শাখা, মেহেরপুর শাখা এবং মহেশপুর শাখার উদ্যোগে চুয়াডাঙ্গা জেলার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। 

বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ এবং ঔষধি বৃক্ষের চারা বিতরণ করেন। একই দিনে চুয়াডাঙ্গার ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আরা’র সভাপতিত্বে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক কামরুজ্জামান, ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক রহিমা খাতুন, সহকারী শিক্ষক  আসিফ ইকবাল ও মেহেদী হাসান-সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

১৬-৭-২০২৪ দুপুর ৪:৩১