শিরোনামঃ
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ রাজউকের অনুমোদন ছাড়া প্লট বিক্রি বন্ধে বিএলডিএর আহ্বান আন্তর্জাতিক মানের অবকাঠামো দেখে আনভীর স্টেডিয়ামে মুগ্ধ ইংল্যান্ড স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে অ্যানেস্থেসিওলজিস্ট সংকট কাটানোর তাগিদ গার্মেন্টসে ভাঙচুর-নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ৯০ হাজারের বেশি গ্রামের নারীরা প্রতিরোধযোগ্য রোগে ভুগছেন: জুবাইদা রহমান পোশাকশিল্পের শীর্ষ পদে বিদেশি কর্মী, প্রশ্নে দেশীয় দক্ষতা পোশাক শ্রমিকদের বেতন বাড়ানো কেন জরুরি আইসিসিবি হেরিটেজে সুরে-স্বাদে রাজকীয় সন্ধ্যা একতা লজে’ পিকনিক ও মিলনমেলা, আনন্দে মাতলেন বাসিন্দারা

সিলেটে বাস সংঘর্ষে ২ নিহত, ১০ আহত

#
news image

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোয়ারগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী এনা পরিবহনের সঙ্গে গাইবান্ধা থেকে আসা শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় পেছন থেকে ইউনিক পরিবহনের বাস ধাক্কা দেয়, যা নিয়ন্ত্রণ হারানোর কারণে ঘটে। ঘটনাস্থলেই দুজন মারা যান, আহত হন অন্তত ১০ জন যাত্রী।

ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনায়েম মিয়া জানান, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে এবং ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত চলছে।

ডেস্ক রিপোর্ট

১৭-১-২০২৬ দুপুর ১০:৪৯