শিরোনামঃ
বসুন্ধরাবাসীর কল্যাণে নতুন অফিস, যুক্ত হচ্ছে আরও সেবা সুশীল সমাজের হঠাৎ সরব হওয়া নিয়ে যত প্রশ্ন ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ কৃষি সম্প্রসারণে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  সাভারের কামালপুরে পরিবেশবিরোধী রিসোর্ট পরিকল্পনা: সরকারি অভিযানের মুখে পড়ার চূড়ান্ত ঝুঁকিতে বিনিয়োগ বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

ইরানে ইসলামি প্রজাতন্ত্রের পতন ‘অবশ্যম্ভাবী’, দেশে ফেরার ঘোষণা ক্রাউন প্রিন্স রেজা পাহলভির

#
news image

ইরানের শেষ শাহ মোহম্মদ রেজা শাহ পাহলভির সন্তান ও ক্রাউন প্রিন্স রেজা পাহলভি বলেছেন, তেহরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রের পতন ‘ঘটবেই’ এবং তিনি নিজেও দেশে ফিরে আসবেন। একই সঙ্গে ইরানের চলমান সরকারবিরোধী আন্দোলন সফল করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সমর্থন কামনা করেছেন তিনি।

শুক্রবার (ওয়াশিংটন সময়) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে রেজা পাহলভি বলেন, ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটবেই। এখানে আর কোনো যদি-কিন্তু নেই। প্রশ্ন একটাই- কবে এটি ঘটবে।

ইরানে গত প্রায় ২০ দিন ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। আন্দোলন জোরদার হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিও বার্তায় আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানাচ্ছেন রেজা পাহলভি এবং দিকনির্দেশনাও দিচ্ছেন।

১৯৭৮ সালের জানুয়ারিতে সামরিক প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রে যান রেজা পাহলভি। তার পরের বছর ১৯৭৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে সংঘটিত ইসলামি বিপ্লবে উৎখাত হয় ইরানের রাজতন্ত্র। ওই বিপ্লবের পর মোহম্মদ রেজা শাহ পাহলভিসহ রাজপরিবারের অধিকাংশ সদস্য দেশ ছাড়তে বাধ্য হন। এরপর থেকে আর ইরানে ফেরা হয়নি রেজা পাহলভির।

তবে সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে বলেন, আমি অবশ্যই ইরানে ফিরব। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে রেজা পাহলভি বলেন, ইরানের জনগণ তাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে লড়াই করছে। এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। ইসলামি প্রজাতন্ত্রের ভয়াবহ নিপীড়ন থেকে ইরানের জনগণকে রক্ষা করুন। যারা এই সরকারকে স্বীকৃতি দিয়েছে, তারা দূতাবাস বন্ধ করুক এবং ইসলামি প্রজাতন্ত্রের কূটনীতিকদের বহিষ্কার করুক।

তার এই বক্তব্য ইরানের চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে নতুন করে আন্তর্জাতিক মহলে আলোচনা তৈরি করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

১৭-১-২০২৬ দুপুর ১০:১৯