শিরোনামঃ
চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী হামলা, ১০ সাংবাদিক আহত জামায়াত নেতার ছেলেকে রিভলবার ঠেকিয়ে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সবার জন্য ন্যায়বিচার ও কর্মসংস্থানের বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির নির্বাচন নিরপেক্ষ না হলে প্রশ্ন উঠবে: ইসলামী আন্দোলনের আমির বিদ্যুৎ খাত দেউলিয়ার পথে: আদানি, সামিট ও এসএস পাওয়ার চুক্তিতে বিপুল আর্থিক ঝুঁকি স্ত্রী-সন্তানের মৃত্যু: আত্মহত্যা না হত্যাকাণ্ড, প্রশ্নের মুখে তদন্ত জেটিআই বাংলাদেশ দেশের নম্বর ওয়ান টপ এমপ্লয়ার হিসেবে স্বীকৃত মহিউদ্দিন খান খোকন: বাংলাদেশের পর্যটন শিল্পের এক নক্ষত্রের নাম কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অনুষ্ঠিত পিনাকল হেলথ কেয়ারে নতুন ডেন্টাল ইউনিট ও হোম স্যাম্পল কালেকশন সার্ভিস

দু–এক দিনের মধ্যে তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হবেন: মির্জা ফখরুল

#
news image

আগামী দু–এক দিনের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যান করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার সন্ধ্যায় সিলেট নগরের বিমানবন্দর সড়ক এলাকার উইন্ডসর হোটেল অ্যান্ড রিসোর্টে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “এখন তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তবে আমার মনে হয়, দু–এক দিনের মধ্যেই আমরা তাকে চেয়ারম্যান করতে পারব।”

তিনি বলেন, বর্তমান সময় বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “জাতির জীবনে এটি একটি ক্রান্তিকাল। আমরা যদি ব্যর্থ হই, যদি সুষ্ঠু গণতন্ত্র ফিরিয়ে দিতে না পারি, তাহলে জাতিগতভাবেই ব্যর্থ হব। আমাদের খুব সাবধানে পা ফেলতে হবে। কোনো প্রভুর পেছনে পা ফেললে চলবে না।”

নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, যারা একসময় বিভিন্ন শর্ত ছাড়া নির্বাচনে অংশ নেওয়ার কথা বলছিল না, তারাও এখন নির্বাচনে অংশ নিচ্ছে। তিনি বলেন, “এটা অন্তর্বর্তী সরকার। তারা সবকিছু করতে পারবে না, তবে সংস্কার ও জুলাই সনদ নিয়ে যে কাজ করেছে, তা আগামী বাংলাদেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।”

ডেস্ক রিপোর্ট

৫-১-২০২৬ রাত ১২:৫১